পাইকগাছা প্রতিনিধিঃ বাংলাদেশ মানবাধিকার ব্যুরো খুলনার পাইকগাছা উপজেলা শাখার এক মতবিনিয় সভা বুধবার সকালে সোস্যাল ইসলামী ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি আলহাজ্ব ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি সিআইপি আলহাজ্ব আব্দুল জব্বার মোল্যা। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শাহ আলম,এ্যাডঃ অজিত কুমার,মোঃ দাউদ শরিফ,এ্যাডঃ জি এম সাত্তার,এ্যাডঃ রেখা রাণী বিশ্বাস,এ্যাডঃ সেলিনা আক্তার, এ্যাডঃ আব্দুলাহ আল মামুন, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ ও আব্দুল আজিজ, ইউপি সদস্য আজগর আলী, খলিলুর রহমান, মনোহর চন্দ্র সানা।
পাইকগাছায় লতা জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় লতা ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার বিকালে লতার কাঠামারী বাজারে সংগঠনের ইউনিয়ন সভাপতি বিরিঞ্চি পদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা জাপার সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক তারক চন্দ্র ঘোষ, জাপা নেতা গাজী আব্দুস সামাদ। বক্তব্য রাখেন কৃষ্ণপদ রায়, অমিত রায়, আব্দুলাহ, মোস্তফা, গফফার, যুবনেতা মাসুদুর রহমান, এমএ রহিম, হাশেম ঢালী, শংকর মন্ডল, মোক্তার গাজী, পবিত্র সরকার, নিত্যানন্দ, বিলাল, ছাত্রনেতা তন্ময় রায়, রাব্বু ইসলাম দিপু ও জিএম বাবলা।
পাইকগাছায় গুটি ইউরিয়ার মাঠ দিবস অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় গুটি ইউরিয়ার প্রদর্শনী পটের উপর মাঠ দিবস বুধবার বিকালে উপজেলার সরলে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও ইউএসআইডি’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-আইএফডিসি’র কৃষি বিশেষজ্ঞ ড. একেএম ফরহাদ হোসেন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ মহাসীন আলী, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ,প্রভাষ মন্ডল ও পারুল রাণী মন্ডল।বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অশোক কুমার গোলদার,মোজাহার আলী,মিন্টু রায়, রফিকুল ইসলাম, অরুন পাল ও চাষী শ্যামাপদ মন্ডল।
পাইকগাছায় কাউন্সিলর নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন;৪ প্রার্থী চূড়ান্ত
পাইকগাছা প্রতিনিধিঃবুধবার বিকালে খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাইকগাছা পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ করেন নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান।এ সময় সকল প্রার্থীর কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্ধ ও আগামী ৩১ wW‡m¤^i নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহনকারী চূড়ান্ত ৪ প্রার্থী হলেন সাবেক কাউন্সিলর মোঃ ইদ্রিস আলী গাজী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আজিজ সরদার,আমজাদ আলী শিকারী ও মোঃ বিল্লাল দপ্তরী।